জামদানি শাড়ির শুরু থেকে আজ এবং আগামী

জামদানির শুরুর গল্পটা মসলিন থেকে। কালের বিবর্তনে মসলিন হারিয়ে গেলেও জামদানি ঠায় দারিয়ে আছে। তাঁতির হাতের জাদু আর বুননের কৌশল জামদানি শাড়িকে সমাদৃত করেছে বিশ্ব মঞ্চে। ইতিহাসের  হাত ধরে চলে আসা আজকের জামদানির আগামীর ইতিহাস রচনায় সম্ভবত আমরাই নিজ চোখে প্রত্যক্ষ করছি, গায়ে অলংকৃত করছি কিংবা হাতের স্পর্শে উপলব্ধি করছি।

জামদানি শাড়ি: বাংলার ঐতিহ্য, শিল্প ও গৌরব

জামদানি শাড়ি শুধু একটি পরিধেয় বস্ত্র  নয়—এটি বাংলার শত সহস্র বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও কারুশিল্পের এক অনন্য নিদর্শন। কার্পাস তুলার সূক্ষ্ম নকশা, মিহি বুনন এবং নান্দনিক সৌন্দর্যের এক অনন্য তাঁত বুনন প্রক্রিয়ার জন্য জামদানি আজও বিশ্বজুড়ে সমাদৃত। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ার পাশাপাশি  ২০১৬ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের গর্ব হিসেবে জামদানি শাড়িকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

জামদানির নামকরন

জামদানির নামকরণ বিষয়ে ফারসি ভাষার প্রভাব দেখা যায়।মুলত মুঘল সাম্রাজ্যে ফারসি ভাষা আইন, প্রশাসন, সাহিত্য ও সংস্কৃতির প্রধান ভাষা হিসাবে প্রচলিত ছিল বলে এমনটা ধারনা করা হয়। ফারসি শব্দের  জামা মানে কাপড়, দানা অর্থ বুটি; অর্থাৎ জামদানি অর্থ বুটিদার কাপড়। আর একটি ভিন্ন মতে ফারসিতে জাম অর্থ এক ধরনের উৎকৃষ্ট মদ এবং দানি অর্থ পেয়ালা। জাম পরিবেশনকারী ইরানি সাকীর পরনের মসলিন থেকে জামদানি নামের উৎপত্তি ঘটেছে। সম্ভবত মুসলমানরাই জামদানির প্রচলন করেন এবং দীর্ঘদিন তাদের হাতেই এ শিল্প একচেটিয়াভাবে সীমাবদ্ধ থাকে।

জামদানির ইতিহাস

কৌটিল্য থেকে ইবনে বতুতা, চর্যাগীতির পঙ্ক্তি থেকে পরিব্রাজকের বর্ণনায় বাংলার (তৎকালীন বঙ্গ) সূক্ষ্ম বস্ত্রের (মসলিন/মসলিন এর উত্তরসূরি জামদানি) উল্লেখ পাওয়া যায়। বঙ্গ ও পুন্ড্রতে যে চার প্রকার বস্ত্রের প্রচলন ছিল (ক্ষৌম, দুকূল, পত্রোর্ণ ও কার্পাসী) এর মধ্য থেকে দুকূল বস্ত্রের ক্রমবিবর্তনই মসলিন। জামদানি নকশার প্রচলন মূলত মসলিনের বিকাশ পাশাপাশি শুরু হয়েছিল। মুঘল আমলে ঢাকা জেলাকে কেন্দ্র করে গড়ে উঠা তাঁত পল্লী গুলোই আজকের জামদানি শিল্পকর্মের পরিপূর্ণ ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিল। সে সময় প্রত্যেক গ্রামেই কমবেশি তাঁতের কাজ হত। উৎকৃষ্ট মানের  জামদানি ও মসলিন তৈরির জন্য ঢাকা,  সোনারগাঁও, ধামরাই, তিতাবাড়ি, জঙ্গলবাড়ি, বাজিতপুর বেশ প্রসিদ্ধ ছিল।ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলে মানুষ সস্তা ছাপানো কাপড়ে আকৃষ্ট হয়ে পরে।ফলে জামদানি হারায় তার অতিত গৌরব।কালের পরিক্রমায় নানা চরাই উৎরায় পেরিয়ে জামদানি শাড়ি আজও বাঙ্গালির আভিজাত্য আর ঐতিহ্যের বহিঃপ্রকাশ ।

নকশা ও বৈচিত্র্য

জামদানি শাড়ির নকশা তার সৌন্দর্যের মূল আকর্ষণ। জামদানি শাড়িতে সাধারণত ফুল, লতাপাতা, এবং বিভিন্ন সূক্ষ্ম নকশা এবং কারুকার্য খচিত জ্যামিতিক নকশা দেখা যায়। নকশা অনুযায়ী বিভিন্ন জামদানি বিভিন্ন নামে পরিচিত, যেমন পান্না হাজার, দুবলি জাল, বুটিদার, তেরছা, জালার, ডুরিয়া, চারকোণা, ময়ূর প্যাঁচ, কলমিলতা, পুঁইলতা, কচুপাতা, কাটিহার, কলকা পাড়, আঙুরলতা, সন্দেশ পাড়, প্রজাপতি পাড়, দুর্বা পাড়, শাপলাফুল, বাঘনলি, জুঁইবুটি, শাল পাড়, চন্দ্র পাড়, চন্দ্রহার, হংস, ঝুমকা, কাউয়ার ঠ্যাঙা পাড়, চালতা পাড়, ইঞ্চি পাড় ও বিলাই আড়াকুল নকশা, কচুপাতা পাড়, বাড়গাট পাড়, করলাপাড়, গিলা পাড়, কলসফুল, মুরালি জাল, কচি পাড়, মিহিন পাড়, কাঁকড়া পাড়, শামুকবুটি, প্রজাপতি বুটি, বেলপাতা পাড়, জবাফুল, বাদুড় পাখি পাড় ইত্যাদি। কিছু জনপ্রিয় নকশা হলো:

  • ফুলের নকশা (ফুলদার)
  • জ্যামিতিক নকশা
  • পাখি বা প্রকৃতি অনুপ্রাণিত ডিজাইন
  • “কালকা”, “জাল”, “তেরছা” ইত্যাদি ঐতিহ্যবাহী মোটিফ

প্রতিটি নকশা তাঁতির সৃজনশীলতা ও দক্ষতার প্রতিফলন।

প্রকারভেদ

প্রাথমিক ভাবে জামদানী শাড়ীর উপাদান অনুযায়ী এটি তিন প্রকার।

  • হাফ সিল্ক জামদানী –হাফ সিল্ক জামদানী হলো ঐতিহ্যবাহী জামদানী শাড়ির একটি আধুনিক ও ব্যবহারযোগ্য সংস্করণ, যেখানে সিল্ক (রেশম) এবং কটন (সুতির) মিশ্রণে কাপড় তৈরি করা হয়।যার আড়াআড়ি সুতাগুলো হয় তুলার আর লম্বালম্বি সুতাগুলো হয় রেশমের।
  • ফুল কটন জামদানী- ফুল কটন জামদানী (Pure Cotton Jamdani) হলো ১০০% সুতির তৈরি ঐতিহ্যবাহী জামদানী শাড়ি, যা সম্পূর্ণ হাতে বোনা হয় এবং বাংলাদেশের অন্যতম গর্ব।
  • ফুল সিল্ক জামদানি – ফুল সিল্ক জামদানী (Pure Silk Jamdani) হলো জামদানী শাড়ির সবচেয়ে লাক্সারি প্রিমিয়াম ভার্সন, যেখানে সম্পূর্ণ রেশম (সিল্ক) সুতা দিয়ে হাতে বোনা হয়। এটি ঐতিহ্য ও রাজকীয়তার প্রতীক।

তুলনামূলক চিত্র

বিষয়ফুল সিল্কহাফ সিল্কফুল কটন
কাপড়১০০% সিল্কহাফ সিল্ক + হাফ সুতি১০০% সুতি
দেখতে কেমনখুব চকচকেচকচকেচকচকে নয়
আরামতুলনামূলক কম আরামদায়কআরামদায়কসবচেয়ে আরামদায়ক

জামদানি শাড়ির কাউন্ট

জামদানি শাড়ির “Count” বলতে বোঝায় সুতা কতটা পাতলা (fine) এবং কাপড় কতটা ঘনভাবে (density) বোনা হয়েছে। জামদানি শাড়ির কাউন্টের উপর  গুণমান, কোমলতা দাম নির্ভর  করে।

সহজ ভাবে বলতে গেলে-

কাউন্ট যত কম →কাপড় তত মোটা →একটু ভারী ও কম সূক্ষ্ম

কাউন্ট যত বেশি→ কাপড় তত হাল্কা/পাতলা →কাপড় খুব নরম ও প্রিমিয়াম

উদাহরণ:

  • ৬০থেকে ৮০ কাউন্ট = সাধারণ মান
  • ৮০ এর উপর থেকে ১২০ কাউন্ট  = ভালো মান
  • ১২০ কাউন্ট এর উপর  = খুব ফাইন / প্রিমিয়াম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *